দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরির দেখা পেলেন তামিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাল্লেকেলে টেস্টের পঞ্চম দিনে প্রথম ইনিংসে লঙ্কানরা লিড পেয়েছে ১০৭ রানের। এর আগে মধ্যাহ্নভোজের বিরতির পরই স্বাগতিকরা ইনিংস ঘোষণা করে।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন। এরপরই ০ রানে নাজমুল হোসেন শান্ত বিদায় নেন।

এরপর বাংলাদেশের দলীয় রান যখন ৫২ তখনই ৫৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। এই হাফ সেঞ্চুরি করতে ৭টি চার ও দুটি ছক্কা মেরেছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »