নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাল্লেকেলে টেস্টের পঞ্চম দিন আজ। সকালে শুরুতেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে রানের গতি সচল থাকে যে কারণে ৮ উইকেটে ৬৪৮ রান করে নিজেদের ইনিংস ঘোষণা করেছে লঙ্কানরা।
আর প্রথম ইনিংসে ব্যাট করে লঙ্কানরা লিড পেয়েছে ১০৭ রানের। আজ পঞ্চম দিনে মধ্যাহ্নভোজ বিরতির পরই স্বাগতিকরা ইনিংস ঘোষণা করে।
যথারীতি ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল এবং সাইফ হাসান ব্যাটিং করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন উইকেট না হারিয়ে ৮ রান সংগ্রহ করেছে টাইগাররা।
