নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমানে পুরো ভারতজুড়েই চলছে করোনা ভাইরাসের প্রকোপ। প্রায় প্রতিদিনই শনাক্ত হচ্ছে মৃত্যু বা আক্রান্তের নতুন রেকর্ড। বিশেষ রাজধানী শহর দিল্লির অবস্থা অধিক খারাপ। এসবের মাঝেও চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর।
যে কারণে গুঞ্জন উঠেছিল দিল্লি থেকে সরিয়ে নেয়া হতে পারে আইপিএলের ম্যাচগুলো। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। আয়োজোকরা এখানেই ম্যাচ চালিয়ে যেতে চান। ২৮ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত দিল্লির মাঠে ৮টি ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ামস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। সে লক্ষ্যে শনিবারই দিল্লিতে পৌঁছানোর কথা বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইয়ের। বাকি দলগুলো যাবে সোমবার (২৬ এপ্রিল)।
মূলত জৈব সুরক্ষা বলয়ের ওপরেই আস্থা রাখছেন সকলেই। ডিডিসিএ প্রেসিডেন্ট রোহান জেটলি ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন,’‘আইপিএলের দিল্লি পর্ব যথাসময়েই হবে। জৈব সুরক্ষা বলয়টি পুরোপুরি নিশ্ছিদ্র। কেউ বাইরে থেকে বাবলে ঢুকতে পারবে না। কোনোভাবেই সেই অনুমতি দেয়া হবে না। তাই এটা পুরোপুরি সুরক্ষিত।’’
রোহান আরো জানিয়েছেন,”শুধু অংশগ্রহণকারী চার দলই নয়; জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন দিল্লির মাঠের সকল কর্মকর্তা, মাঠকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই এখানে স্বাস্থ্যবিধি লঙ্গনের কোনো সুযোগ নেই বলে আশাবাদী রোহান জেটলি।”
