ফিজ-মরিসের বোলিং তোপে রাজস্থানের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়াংখেড়েতে ফিজের কাটার আর মরিসের তোপে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়েলস। কলকাতার করা ১৩৩ রানের জবাবে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাঞ্জু স্যামসনের দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ২৪ রান যোগ করেন দুই ওপেনার গিল ও নিতিশ রানা। মুস্তাফিজের বলে গিল রান আউট হয়ে ফিরলে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর একপ্রান্তে ত্রিপাঠি ভালো শুরু করলেও আরেক প্রান্তে ছিলো ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। ত্রিপাঠিও ৩৬ রান করে আউট হলে দলের উপর আরো চাপ বাড়ে। মরিস-মুস্তাফিজদের বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে কলকাতা। শেষ দিকে কার্তিকের ২৫ রান ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে কলকাতা।

ত্রিপাঠি, রানা ও কার্তিক ছাড়া কেউই দলের উল্লেখযোগ্য রান করতে পারেননি। রাজস্থানের পক্ষে ২৩ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন ক্রিস মরিস৷ ২২ রানে এক উইকেট নেন মুস্তাফিজুর রহমান। বল হাতে কাটার ভেলকি দেখিয়ে দূর্দান্ত পার্ফরমেন্স করেন ফিজ।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে ব্যক্তিগত ৫ রানে ফিরেন জস বাটলার। জেসওয়ালের ১৭ বলে ২২ এর পর দূবেও করেন ২২ রান। তেওয়াতিয়া দ্রুত ফিরলেও শেষ দিকে ডেভিড মিলার ও অধিনায়ক সাঞ্জু স্যামসনের ব্যাটে ৬ উইকেটের সহজ জয় পায় রাজস্থান। মিলার অপরাজিত ২৪ ও স্যামসনের হার না মানা ৪২ রানে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।

৫ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে রাজস্থান রয়েলস। অপরদিকে, ৫ ম্যাচে মাত্র ১ জয়ে টেবিলের তলানিতে অবস্থান কলকাতা নাইট রাইডার্সের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »