নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নিজেদের পঞ্চম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে রাজস্থান রয়্যালস। ইদিমধ্যে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন।
কলকাতার একাদশে গেল ম্যাচের মতো আজও জায়গা হয়নি সাকিব আল হাসানের। সাকিব না থাকলেও প্রতিপক্ষ রাজস্থানের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের এবারের আসরে দলটির হয়ে এটি তাঁর পঞ্চম ম্যাচ।
