নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লিমিটেড ওভারের ক্রিকেটে শেষ কয়েক বছর ধরে বড় দলের কাতারে রয়েছে বাংলাদেশ। তবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যে দুর্বল দল সেটি আজ শনিবার মিডিয়ার সঙ্গে আলাপকালে সেটি অকপটে স্বীকার করে নিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
২০ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ অথচ বলার মতো এখনো তেমন কোন সাফল্য নেই। ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রলিয়া বধ এবং নিজেদের শততম টেস্ট জয় বাদে তেমন কোন উল্লেখযোগ্য জয় নেই বাংলাদেশের।
আফগানদের বিপক্ষে টেস্ট পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে না চাইলেও বিসিবি প্রধান কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে। সেই সাথে এটিও স্বীকার করেছেন বাংলাদেশ দল যে টেস্ট ফরম্যাটে দুর্বল। তিনি বলেন,”আমরা হারলে মন খারাপ করে ফেলি। হারের পেছনে আমি আগেও বলেছি অনেকগুলো কারণ আছে। অবশ্যই স্ট্র্যাটেজিক জিনিসগুলো আমাদের মতো করে হয় নাই, মানে আমরা যেরকম করে খেলে আসছি আগে, সেরকম ছিল না। স্ট্র্যাটেজির অবশ্যই প্রবলেম ছিল এবং একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। কিন্তু তারপরও আমি বলব ওয়েস্ট ইন্ডিজের কথা যদি বলি, আফগানিস্তান নিয়ে কোনো কথাই বলতে চাই না, ওটা আমি আপনাদের সঙ্গে একমত।”
তিনি আরও যোগ করেন,”ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যদি দেখেন, আমরা ওদের দেশে গিয়ে ওদের সঙ্গে ওডিআই-টি-টোয়েন্টি জিতে আসলাম, ত্রিদেশীয় কাপ ওদের সঙ্গে খেলে কাপ জিতলাম, বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ রান চেজ করে জিতে আসলাম, এখানেও আমরা ওয়ানডেতে ৩-০ জিতলাম। টেস্টে গিয়ে আমরা হেরে গেলাম। টেস্টে অবশ্যই আমরা দুর্বল। আমরা তো কখনো বলিনি আমরা টেস্টে ভালো, হ্যাঁ ভালো হওয়ার কথা ছিল।”
