নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত বছরের ভারত সিরিজে টস এবং একাদশ নিয়ে মুমিনুলের উপর চটে গিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তবে চলতি শ্রীলঙ্কা সিরিজের সব খবরই তিনি দ্রতুই পাচ্ছেন।
এর আগে দলের একাদশ কেমন হবে, টস জিতলে কী করবে? সব আগে থেকে জানলেও ম্যাচে দেখা যেত ভিন্ন দৃশ্য। যে কারণে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে টস এবং একাদশ নির্বাচন নিয়েও মুমিনুলের উপর অখুশী ছিলেন বিসিবি বস।
তবে চলমান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের একাদশ কেমন হবে? টস জিতলে কী নিবে? সবই আগে থেকে জানতেন বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
মিডিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেন,”এবার যেটা হচ্ছে, অন্তত জানি- একাদশ কী হচ্ছে, টসে জিতে বোলিং নিবে নাকি ব্যাটিং, এই জিনিসগুলো জানি। আগে যেটা ছিল, এই জিনিসগুলো জানতামই না। জানলে যেটা হয়, আমার যদি কিছু বলার থাকে, বলতে পারি। সেদিক থেকে যোগাযোগ শুরু হয়েছে।”
দীর্ঘদিন পর জাতীয় দলের সাথে কোন সিরিজে গেলেন সুজন। পাপন জানান, খালেদ মাহমুদ সব সময়ই দলকে উজ্জীবিত করার চেষ্টা করে। এ বিষয়ে তিনি বলেন,”অবশ্যই খালেদ মাহমুদ সেখানে থাকাতে আমার মনে হয় টিমের মধ্যে আরও স্পিরিটেড হওয়া উচিত। হওয়ার মতোই একজন, সবসময়ই দলকে উজ্জ্বীবিত করার চেষ্টা করে সে।। ওই দিক থেকে চিন্তা করলে ঠিক আছে।”
