চলতি টেস্টে অনিশ্চিত কুমারা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যান্ডি টেস্টে ম্যাচে ফিরতে হলে শ্রীলঙ্কাকে লড়তে হবে প্রতি সেশন বাই সেশন। তবে দুঃসংবাদ হয়ে এসেছে লঙ্কান একাদশে, চোটের কারণে পেসার লাহিরু কুমারাকে হারানোর শঙ্কায় রয়েছে তারা।

এমনই এক চোট যে কারণে চলমান সিরিজের প্রথম টেস্ট তো বটেই, পরের ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়েছেন লঙ্কান ডানহাতি এই পেসার। যদি তিনি এ ম্যাচে আর মাঠে না নামতে পারেন তাহলে একজন খেলোয়াড় কম নিয়েই এই ম্যাচের বাকি দুই দিন খেলতে হবে শ্রীলঙ্কাকে।

গতকাল তার এই হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে মাঠে ছিলেন না তিনি। এদিন লাঞ্চের আগে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। খেলোয়াড়দের ফিটনেস তদারকি করেন, লঙ্কান টিম ম্যানেজমেন্টের এমন এক কর্মকর্তা মুঠোফোনে জানান,’‘ফিজিওর অধীনে রেখে তাকে ম্যাসাজ করা হচ্ছে এবং অন্যান্য চিকিৎসা করা হচ্ছে। তৃতীয় দিন সন্ধ্যায় এমআরআই করতে পাঠানোর পর সেই প্রতিবেদনেই নির্ধারিত হবে কুমারা বাকি অংশে খেলতে পারবে কি না।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »