নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে পাঞ্জাব কিংস। মুম্বাইর দেওয়ার ১৩২ রানের লক্ষ্যমাত্রা ৯ উইকেট হাতে রেখেই টপকে যায় পাঞ্জাব।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ডি ককের উইকেট হারায় মুম্বাই। টানা ব্যর্থতায় আরেকটি ইনিংস যোগ হয় ডি ককের। মাত্র ৬ রান করে ফেরেন ইশান কিশানও। ২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে মুম্বাই। ৩য় উইকেটে ধীর গতির পিচে সূর্যকুমারের সাথে ৭৯ রানের জুটিতে রান এলেও বলের তুলনায় সংগ্রহ বেশ কমই হয়ে যায়। এরপর টানা উইকেট হারালের শেষ পর্যন্ত আর বড় স্কোর করতে পারেনি মুম্বাই। রোহিত শর্মার ফিফটিতে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাইর পক্ষে ৫২ বলে ৬৩ রান করেন রোহিত শর্মা, ২৭ বলে ৩৩ রান করেন সূর্যকুমার যাদব। পাঞ্জাবের পক্ষে ২১ রানে দুইটি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও রাভি বিঞ্চয়।
জবাবে ছোট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ফিফটি পার্টনারশিপ করে পাঞ্জাবের দুই ওপেনার রাহুল ও আগারওয়াল। দলীয় ৫৩ রানে ব্যক্তিগত ২৫ রান করে আগারওয়াল ফিরলে যুক্ত হন ক্রিস গেইল। ২য় উইকেটে ধীরে ব্যাট চালাতে থাকেন রাহুল ও গেইল।
শেষ পর্যন্ত ১৪ বল বাকি থাকতে ক্রিস গেইলের অপরাজিত ৪৩ ও রাহুলের অপরাজিত ৬০ রানে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব কিংস। ৫ ম্যাচে ২য় জয় পেলাও পাঞ্জাব।
