বোলিং করা মিস করছেন হার্দিক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গেল ইংল্যান্ড সিরিজ থেকে পেশির চোটের কারণে বোলিং করতে পারছেন না হার্ডিক পান্ডিয়া। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরেও বল হাতে তাকে দেখা যাচ্ছে না। মুম্বাই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডার জানিয়েছেন, বর্তমানে বোলিং করতে না পারায় বোলিংকে মিস করছেন তিনি।

এবারের আসরের সময়টা মোটেও ভালো যাচ্ছে না মুম্বাইয়ের। ইতোমধ্যে টুর্নামেন্টের ৫ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে। ব্যাট হাতে চলতি আসরে জ্বলে উঠতে পারছেন না হার্দিক। ৫ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৩৬ রান।

গতকাল পাঞ্জাবের বিপক্ষে ৯ উইকেটের ব্যবধানে হেরেছে মুম্বাই। এই ম্যাচের পরই নিজের বোলিং নিয়ে মুখ খুললেন হার্দিক।

তিনি বলেন,”আমি আমার বোলিং মিস করছি কিন্তু আমি মনে করি না এটা আমার ব্যাটিংয়ে চাপ তৈরি করছে। আমি সারা জীবন অলরাউন্ডার হিসেবে খেলেছি এবং আমি জানি এটা কিভাবে মোকাবেলা করতে হয় (চোট)। এটা হাসি মুখে মেনে নিতে হবে।”

নিয়মিত বোলিং করতে না পারায় দলে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৯ ওভার হাত ঘুরিয়েছিলেন এই পেসার। এরপর আইপিএলে প্রথম ৫ ম্যাচে ১ ওভার ও বোলিং করতে পারেননি তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »