অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ স্টয়নিস-ওয়েড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ২০২১-২২ মৌসুমের জন্য চুক্তি বদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছেছে। গেল মৌসুমে চুক্তিতে ২০ জন থাকলেও এবারের মৌসুমে চুক্তিতে রাখা হয়েছে ১৭ জনকে।

নতুন করে এই চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার ট্রাভিস হেড ও ম্যাথু ওয়েডের। এছাড়ে চুক্তি থেকে আরো বাদ পড়েছেন জো বার্নস, মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিস।

নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় চমক হিসেবে যোগ হয়েছে ক্যামেরন গ্রিনের নাম। সর্বশেষ ভারত সিরিজে ব্যাট হাতে ২৩৬ রান সংগ্রহ করেছিলেন তিনি।

চুক্তিতে থাকা এ সকল ক্রিকেটারদের বিভিন্ন মানদণ্ড অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। অজি ক্রিকেটারদের সর্বনিম্ন পারিশ্রমিক ধরা হয়েছে ৩ লাখ ডলার। আর এই ক্রিকেটারদের গড় পারিশ্রমিক ৮ লাখ ডলারের কিছু বেশি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা: অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, জেমস প্যাটিনসন, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »