প্রথম উইকেট এনে দিলেন মিরাজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের করা পাহাড়সম রানের জবাবে বেশ ভালোই জবাব দিচ্ছিলো শ্রীলঙ্কা। বিনা উইকেটে ১১ রান করে গিয়েছিল মধ্যাহ্নভোজের বিরতিতে। এরপর বিরতি থেকে ফিরে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন লঙ্কান ওপেনার লাহিরু থিরামান্নে। ম্যাচে বেশ কয়েকবার আউটের সুযোগ সৃষ্টি করলেও লঙ্কানদের ওপেনিং জুটিতে আঘাত হানতে পারছিলো না বাংলাদেশ। তবে চা বিরিতির ঠিক আগে থিরামান্নেকে এলবিডব্লিউ করে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই ওপেনার ফিরেছেন ১২৫ বলে ৫৮ রান করে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »