নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হাতের অস্ত্রপাচারের পর অনির্দিষ্ঠকালের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ে তারকা সিকান্দার রাজা । হাতের টিউমার অপসরনের জন্য অস্ত্রপাচার করা হয়। সেখামে ইনফেকশন হয়ে ক্যান্সারের শঙ্কায়ও পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটে গেলেও ক্রিকেটে ফিরতে দীর্ঘ অপেক্ষা করতে হবে তার।
জিম্বাবুয়ে মিডেল অর্ডারের ভরসা সিকান্দার রাজা। গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজে খেলেছিলেন রাজা। ওই সিরিজ থেকেই তিনি হাতে ব্যথা অনুভব করছিলেন। অসহ্য ব্যথায় রাতে ঘুমাতে পারতেন না এই জিম্বাইয়ান ক্রিকেটার। এই ব্যথা নিয়েই তিনি টেস্ট ম্যাচ খেলেছিলেন। টি-টোয়েন্টি সিরিজও খেলেছিলেন রাজা।
জিম্বাবুয়ে টিম ম্যানেজমেন্ত প্রথমে ভেবেছিল রাজার অস্থি মজ্জায় সাধারণ ব্যথা হচ্ছে। কিন্তু পরে দেখা যায় ব্যাপারটি আরও জটিলতায় দিকে এগিয়েছে। দেশে ফিরে তিনি হাতের স্ক্যান করান। হারারের বিশেষজ্ঞ চিকিৎসক রাজাকে জানান, তার হাতের ব্যথা সাধারন নয়।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমার হাতের বাহুতে খুব ব্যথা করছিল। প্রথমে ভেবেছিলাম এটা মাংসপেশির সাধারণ ব্যথা কিন্তু দিনদিন এই ব্যথা আমাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। আমি ঘুমের ঔষধ খাওয়ার পরেও সারারাত ঘুমাতে পারিনি। এভাবেই আমি টেস্ট ম্যাচ খেলেছিলাম।’
প্রসঙ্গত, বর্তমানে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলছে জিম্বাবুয়ে। কিন্তু এই অসুস্থতার কারণে খেলা হচ্ছে না রাজার। তিনি কবে আবার ২২ গজে ফিরতে পারবেন তাও এখনো অনিশ্চিত।
