বাবর-কেহলিকে টপকে গেল লোকেশ রাহুল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে ৫,০০০ হাজার রানের মাইল ফলক স্পর্শ করে মুকুটে নতুন পালক যোগ করলেন কে এল রাহুল। ভারতের হয়ে দ্রুততম এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রান পূরন করলেন তিনি।

গতকাল পাঞ্জাব কিংস এর হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ এর বিপক্ষে ৪ রানের ইনিংস খেলেছেন লোকেশ রাহুল। ম্যাচে নামার আগে ৫ হাজার থেকে মাত্র এক রান দূরে ছিলেল রাহুল। অভিষেক শর্মার প্রথম বলেই রান নিয়ে ৫০০০ রান পূরণ করেন তিনি। এই মাইল ফলকে পৌছাতে ১৪৩ ইনিংস লেগেছে তার। তাঁর আগে রয়েছেন ক্রিস গেল, যিনি নিয়েছেন ১৩২টি ইনিংস। রাহুলের পরে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ। ৫ হাজারে পৌছাতে ১৪৪টি ইনিংস লেগেছিল তার।

বর্তমান সময়ের আলোচিত দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং বাবর আজমকে টপকে গেছেন রাহুল। ৫ হাজার রানের মাইল ফলক স্পর্শ করতে বাবরের লেগেছিল ১৪৫ ইনিংস। পক্ষান্তরে স্বদেশী ব্যাটসম্যান কোহলির লেগেছিল ১৬৭ ইনিংস। ভারতের হয়ে ১৭৩ ইনিংসে ৫ হাজার রান করেছিলেন আর এক তারকা সুরেশ রায়না।

দ্রুততম ৫০০০ রানের মাইল ফলক ছুয়েছেন যারা।

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) – ১৩২ ইনিংস

কেএল রাহুল (ভারত) – ১৪৩ ইনিংস

শন মার্শ (অস্ট্রেলিয়া) – ১৪৪ ইনিংস

বাবর আজম (পাকিস্তান) – ১৪৫ ইনিংস

অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) – ১৫৯ ইনিংস

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »