নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিদেশের মাটিতে আজ প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সেঞ্চুরি করতে তিনি ২২৪ বল খেলেন। তবে ব্যক্তিগত ১২৭ রানের মাথায় ধনঞ্জয়া ডি সিলভার বলে স্লিপে লাহিরু থিরামান্নের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। যে কারণে ৩০৪ বল মোকাবেলা করে ১২৭ রানে আউট হন তিনি। এই ইনিংস ১১টি চার দ্বারা সাজানো ছিল।
