জুটির রেকর্ড গড়লেন শান্ত-মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তৃতীয় উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়লেন নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক সৌরভ। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৫১৪ বলে ২৪২ রানের জুটি গড়েন এই দুজন। বাংলাদেশ ইতিহাসে যেকোনো উইকেটে ৫ম সর্বোচ্চ রানের জুটি এটি।

বলের হিসাবে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি। এর আগে ২০১৩ সালে মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকুর রহিম ২৬৭ রানের পাড়টনারশিপ গড়ার পথে ৫১৮ বলে খেলেছিলেন। বলের হিসাবে সেটিই সর্বোচ্চ জুটি।

দলীয় ১৫১ রানে তামিম ইকবাল আউট হওয়ার পর ক্রিজে আসেন মুমিনুল। দুই প্রান্তে অসাধারন ব্যাটিং করেছেন এই দুজন। পারফেক্ট টেস্ট ইনিংস খেলেছেন দুজনেই। ৩৭৮ বলে ১৬৩ রান করে থেমেছেন শান্ত। মোমিনুল তুলে নিয়েছেন সেঞ্চুটি। দুজনের জমাট জুটিতে দুই বাঁহাতি শান্ত ও মুমিনুল করেন ২৪২ রান। যা তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

এর আগে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ২৩৬ রানের। শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল ও মুশফিকুর রহিম চট্টগ্রামে রেকর্ড গড়া জুটি গড়েছিলেন। এরপর আছে তামিম ও মুমিনুলের ১৫৭ রান। ২০১৩ সালে ঢাকা নিউ জিল্যান্ডের বিপক্ষে এ রান করেছিলেন তারা।

বাংলাদেশের শীর্ষ পাঁচ জুটি

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ৩৫৯

তামিম ইকবাল ও ইমরুল কায়েস ৩১২

মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম ২৬৭

মুমিনুল হক ও মুশফিকুর রহিম ২৬৬

নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক ২৪২

নিউজক্রিকেট/ রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »