কামিন্স-রাসেল ঝড়ের পরেও কলকাতার হার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্যাট কামিন্স- আন্দ্রে রাসেলের ঝড়ো তান্ডববের পরেও বাকিদের ব্যাটিং ব্যর্থতায় ১৮ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। ২২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩১ রানে ৫ উইকেট হারানোর পর রাসেল-কামিন্সের ঝড়ো ফিফটিতে শেষ পর্যন্ত ১৮ রানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুন শুরু করে চেন্নাই সুপার কিংস। এদিন সাকিবের বদলী নারিনকে দলে নেয় কলকাতা। কলকাতার বোলারদের উপর চড়াও হয়ে খেলেন দুই ওপেনার। ওপেনিং জুটিতেই আসে ১১৫ রান। ৪২ বলে ৬৪ রান করে ফেরেন রুতুরাজ গাইকোড। আরেক প্রান্তে মারমুখি খেলে ফাফ ডু প্লেসিস তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত প্লেসিসের অপরাজিত ৬০ বলে ৯৫ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২০ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দীপক চাহারের তোপে মাত্র ৩১ রানে ৫ উইকেট হারিয়ে চরম মাত্রার ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা। ম্যাচটা যেনো সেখানেই শেষ, কিন্তু না ডুবন্ত সূর্যের আভায় আরেকবার আলোকিত হতে চেয়েছিলো কলকাতা। রাসেলের ব্যাটিং তান্ডবে ৬ষ্ঠ উইকেটে ঘুরে দাঁড়ায় কলকাতা। কিন্তু ২২ বলে ৬ ছক্কা ৩ চারে ৫৪ রানে স্যাম কুরানের বলে বোল্ড হয়ে রাসেল ফেরত গেলে জয়ের আশা পুরোপুরি শেষ হয়ে যায়। দীনেশ কার্তিকের ২৪ বলে ৪০ যেনো আশায় গুড়েবালি! কিন্তু কামিন্স তখন আরেক রচনা লিখতে ব্যস্ত!

ম্যাচ যখন হেরে যাওয়ার মূহুর্তে তখনি কামিন্সের ৩৪ বলে ৬ ছক্কা ও ৪ চারে করা হার না মানা ৬৪ রানে ম্যাচ জয়ের একদম কাছে গিয়েও কারো যোগ্য সমর্থন না পাওয়ায় ২০২ রানে অলআউট হয় কলকাতা। ১৮ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ইয়ন মরগানের দল। চেন্নাইর পক্ষে ২৯ রানে ৪ উইকেট নেন চাহার ও ৩ উইকেট নেন এনগিডি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »