পরাজয়ের ম্যাচেও জরিমানা দিতে হলো মরগানকে–

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের সময় যেনো খারাপই যাচ্ছে বলা চলে। আইপিএলে তার নেতৃত্বে কলকাতা দল একের পর এক হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। যে কারণে বিশ্বকাপজয়ী এই অধিনায়কের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। গতকাল ম্যাচ হারের পাশাপাশি তাকে গুনতে হল জরিমানা।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে মরগান নেতৃত্ব দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্সকে। জয় দিয়ে সূচনা করলেও এরপর একের পর একে টানা তিনটি ম্যাচ হেরেছে তারা। গতকাল বুধবারের (২১ এপ্রিল) ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আনলেও লাভ হয়নি। চেন্নাই কাছে হারতে হয়েছে ১৮ রানে।

গতকাল ম্যাচ হারের পর মরগানকে জরিমানাও গুনতে হয়েছে। স্লো ওভার রেট বা ধীর বোলিংয়ের কারণে এ জরিমানা গুনতে হয়েছে তাকে। আইপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে প্রতিপক্ষ দলের ইনিংস শেষ করতে ব্যর্থ হওয়ায় ১২ লাখ রুপি জরিমানা করা হচ্ছে অধিনায়কদের। যথারীতি এই শাস্তি আরোপ করা হয়েছে মরগানের ওপরও। মরগান তার দোষ মেনে নিয়েছেন। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »