হায়দরাবাদের কাছে পাঞ্জাবের বড় হার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাবের দেওয়া ১২১ রানের লক্ষ্যমাত্রা ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে পাঞ্জাব কিংস। দলীয় ১৫ রানে লোকেশ রাহুল ফিরলে ২য় উইকেটে গেইল-আগারওয়ালের ২৪ রানের জুটিই সর্বোচ্চ জুটি। এছাড়া বাকি উইকেটে ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। শাহরুখ খানের ১৭ বলে ২২ আর আগারওয়ালের ২২ ছাড়া উল্লেখযোগ্য রান করতে পারেননি কেউই। শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতে ১২০ রানেই গুটিয়ে যায় পাঞ্জাব কিংসের ইনিংস।

পাঞ্জাবের পক্ষে ২২ রান করে করেন শাহরুখ খান ও মায়াঙ্ক আগারওয়াল। অপরদিকে, হায়দরাবাদের পক্ষে তিন উইকেটে নেন খালিল আহমেদ ও দুই উইকেট নেন আভিষেক শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে বেয়ারস্টোর ফিফটিতে ৯ উইকেটের সহজ জয় পায় হায়দরাবাদ। ওপেনিং জুটিতেই আসে ৭৩ রান। ওয়ার্নার ৩৭ বলে ৩৭ রান করে আউট হলেও বেয়ারস্টো তুলে নেন ফিফটি। ইনজুরি কাটিয়ে দলে ফিরে ব্যাট হাতে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। বেয়ারস্টোর ৫৬ বলে ৬৩ ও উইলিয়ামসনের অপরাজিত ১৯ বলে ১৬ রানে ৯ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ।

পাঞ্জাবের পক্ষে ৪ ওভারে ২২ রানে ১ মেইডেনসহ ১ উইকেট শিকার করেন ফেবিয়ান এলেন। হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন বেয়ারস্টো।

৪র্থ ম্যাচে নিজেদের প্রথম জয় পেলো হায়দরাবাদ। অপরদিকে ৪ ম্যাচে এক জয় নিয়ে পয়েন্টস টেবিলের তলানিতে পাঞ্জাব কিংস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »