নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ মধ্যাহ্নভোজের পর দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম ও শান্ত ধীরে সুস্থে খেলতে থাকেন। এরপর ১২০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। টেস্ট ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় হাফ সেঞ্চুরি। তারপর ব্যক্তিগত ৯০ রানে ফার্নান্দোর বলে সেকেন্ড স্লিপে লাহিরু থিরামান্নের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন তামিম। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৫টি চারে।
