অর্ধ-শতকের দেখা পেলেন শান্তও

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে তামিম ইকবাল এর পর অসাধারণ এক হাফ সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকান পেসার বিশ্ব ফার্নান্দকে চার হাঁকিয়ে ১২০ বলে হাফ সেঞ্চুরি পূরন করলেন তিনি।আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের এটি তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি।

৮৬ বলে ৩৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যান শান্ত। বিরতি থেকে ফিরে এসে কোন ঝুকি না নিয়ে হাফ সেঞ্চুরি তুলে নিলেন শান্ত। ১২০ বলে ৭ চারের সাহায্যে ৫০* রানে অপরাজিত আছেন তিনি।

এর আগে ইনিংসের শুরুতেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ। তামিম ইকবাল এর সাথে ২১০ বলে ১৩৭ রানের জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন শান্ত। অপর প্রান্তে ৯৭ বলে ৮৫ রানের দূর্দান্ত ইনিংস ক্যারি করছেন তামিম ইকবাল।

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৪৭/১(৩৬)।

নিউজক্রিকেট/ রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »