নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাবা এবং মা। বর্তমানে তারা রাঁচির একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন।
বর্তমানে পরিবারের সাথে নেই ধোনি আইপিএল খেলতে তিনি এখন মুম্বাইয়ে অবস্থান করছেন। ভারতের গণমাধ্যম অনুযায়ী আজ বুধবার করোনায় আক্রান্ত হলে রাঁচির পালস সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ধোনির বাবা পান সিং এবং মা দেবকী দেবীকে।
হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা। পালস সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে জানানো হয়েছে তাদের অবস্থা এই মুহুর্তে স্থিতিশীল রয়েছে।
