নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুর বিপর্যয় সামলে বাংলাদেচশের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ওয়ানডে গতিতে ব্যাট করে ৫২ বলে ১০ চারের সাহায্যে ক্যারিয়ারের ২৯ তম টেস্ট হাফ সেঞ্চুরি পূরন করলেন তামিম।
ইনিংসের গোড়াপত্তন করতে নেমে দলীয় ৮ রানেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। বিশ্ব ফার্নান্দর বলে এলবিডব্লুর ফাঁদে পরে শূন্য রানে ফিরে যান সাইন হাসান০(৬)। তারপর শ্রীলংকা বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন তামিম।
এখন পর্যন্ত ৫০* রান নিয়ে ব্যাটিং করছেন তামিম। তার সাথে ২০(৫১) রান করে ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত । দ্বিতীয় উইকেটে জুটিতে দুজনের সংগ্রহ রান ৯৭ বলে ৬৩ রান। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৭৩/১(১৮.১)
একনজরে বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।
একনজরে শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা।
নিউজক্রিকেট /রাসেল.।
