তিন বছর পর টেস্ট দলে ফিরলেন তাসকিন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের সেরা একাদশে সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। প্রায় ৪৩ মাস পর টেস্ট একাদশে ফিরলেন ডান হাতি পেসার। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায়।

প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। তিন পেসার ও ২ স্পিনার সহ মোট ৫ বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। তাসকিন আহমেদ এর সাথে পেস বোলিং সামলাবেন আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন।

তাসকিন আহমেদ বাংলাদেশর হয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছেন। বল হাতে ৭ উইকেট নিয়েছেন তিনি। সর্বশেষ ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন।

বাংলাদেশের একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ এবং আবু জায়েদ রাহি।

শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারাত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, দীনেশ চান্দিমাল/নিশাঙ্কা পাথুম, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ‍সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো

নিউজক্রিকেট/ রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »