নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংস এর বিপক্ষে ৬ উইকেটে জিতেছে দিল্লি ক্যাপিটালস। এ নিয়ে তিন ম্যাচে দ্বিতীয় জয় পেল দিল্লি। অপরদিকে ৩ ম্যাচের ২ টিতে হেরেছে পাঞ্জাব কিংস।
পাঞ্জাব কিংস এর দেওয়া ১৯৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। দলের হয়ে ৪৯ বলে ১৩ চার ও ২ ছক্কায় ৯২ রান করেছেন শিখর ধাওয়ান। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে ঝাই রিচার্ডসন এর বলে সরাসরি বোল্ড হয়েছেন তিনি। এর আগে শিখর ধাওয়ান এর সাথে ওপেন করতে নেমে ৫.৩ বলে ৫৯ রানের পার্টনারশিপ গড়েন পৃর্থ্বী শ। ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রান করেছেন পৃর্থ্বী।
বাকি কাজ টুকু সেরেছে রিশাব পান্ত এবং মার্কস স্টায়নিস। ১৬ বলে ১৫ রান করে পান্ত ফিরে গেলেও দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন স্টয়নিস। ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৭* রান করেছেন তিনি। ৬ বলে ১২* রানে অপরাজিত রয়েছেন ললিত যাদব। বল হাতে ৪ ওভারে ৪১ রানে ২ উইকেট নিয়েছেন ঝাই রিচার্ডসন। ৩ ওভারে ২২ রানে ১ উইকেট নিয়েছেন আরশেদিপ শিং, ২.২ ওভারে ৩৫ রানে ১ উইকেট নিয়েছেন রিলে মেরিডিথ।
এর আগে মুম্বাইয়ের ওয়াঙখেড়ে স্টিডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৫ রান করেছিল পাঞ্জাব কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেছেন মায়ঙ্ক আগাওয়াল। ৫১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেছেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। ক্রিস গেইল ১২(৯) এবং নিকোলাস পুরান ৯(৮) রান করেছেন। শেষ দিকে ১৩ বলে ২ ছক্কায় ২২* রানে অপরাজিত ছিলেন দিপক হুদা। ৫ বলে ২ চার ও ১ ছক্কায় ১৫ * রান করেছেন শাহরুখ খান। বল হাতে দিল্লির হয়ে ১ উইকেট করে নিয়েছেন ক্রিস ওয়াকস, লোকমান মেরিওয়ালা, আভাস খান এবং কাগিসো রাবাদা।
সংক্ষিপ্ত স্কোরঃ পাঞ্জাব ১৯৫/৪(২০)
মায়ঙ্গ ৬৯, রাহুল ৬১, গেইল ১১, হুদা ২২*, পুরান ৯, শাহরুখ খান ১৫* বল হাতে ওয়াকস ৪২/১, লোকমান মেরিওয়ালা ৩২/১, রাবাদা ৪৩/১, আভাস ৩৩/১
দিল্লি ক্যাপিটালসঃ ১৯৮/৪(১৮.২)
পৃর্থ্বী ৩২, ধাওয়ান ৯২, স্মিথ ৯, পান্ত ১৫, স্টয়নিস ২৭*, ললিত ১২* বল হাতে রিচার্ডসন ৪১/২, আরশেদিপ ২২/১, মেরিডিথ ৩৫/১
ফলাফল, দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে জয়ী/ ম্যাচ সেরা শিখর ধাওয়ান।
নিউজক্রিকেট / রাসেল।
