কলকাতাকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্যাঙ্গালুরু-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইপিএল সিজন ১৪ তম আসরের ১০ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৩৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই জয়ে তিন ম্যাচ খেলে অপরাজিত থাকল তারা।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারায় ব্যাঙ্গালুরু। ১.২ ওভারে দলীয় ৬ রানে ভারুন চক্রবর্তীর বলে রাহুল ত্রিপাতির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কোহলি ৫(৬)। সেই ওভারে ৬ষ্ঠ বলেই ফিরে যান রাজত পাটিদার ১(২)।

কোন দল যখন ব্যাটিংয়ে থাকে তখন তাদের উইকেট পড়া মানে সর্বনাশ। তবে কখনো কখনো উইকেট পড়া মানে যেন সেই দলের জন্য আর্শিবাদ। তেমনি শুরুতেই উইকেট পড়ে যেন ব্যাঙ্গালুরুর জন্য আর্শিবাদে রূপ নেয়। ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তান্ডব চালান গ্লেন ম্যাক্সওয়েল। দেবদূত পাড়িকলকে নিয়ে তৃতীয় উইকেটে মাত্র ৯.১ ওভারে ৮৫ রানেট পার্টনারশিপ গড়েন ম্যাক্সওয়েল। দলীয় ৯৫ রানে আউট হন পাড়িকল ২৫(২৮)। পাড়িকলের বিদায়ে বিপদ আরও বারে কলকাতা শিবিরে।

৫ নম্বরে নেমে ম্যাক্সওয়েল এর সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন এবি ডি ভিলিয়ার্স। দুই প্রান্ত থেকে কলকাতা বোলারদের তুলোধুনো করতে থাকেন এই দুজন। ১৬.৬ ওভারে দলীয় ১৪৮ রানে থামে ম্যাক্সওয়েল ঝড়। ফেরার আগে ৪৯ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৭৮ রান করেন তিনি। ম্যাক্সওয়েল ফেরার পর কাইল জেমিনসনকে নিয়ে মাত্র ১৮ বলে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ডি ভিলিয়ার্স। ৩৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৭৪* রানে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। ৪ বলে ১১ রান করেছেন কাইল জেমিনসন। বল হাতে কলকাতার হয়ে ৪ ওভারে ৩৯ রানে ২ উইকেট নিয়েছেন ভারুন চক্রবর্তীর। ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স এবং ৪ ওভারে ৩১ রানে ১ উইকেট নিয়েছেন প্রসিদ কৃষ্ণা।

২০৫ রানের পাহাড়সম টাড়গেট চেজ করতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানে থেমেছে কলকাতার ইনিংস। ব্যাট হাতে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেন নি নিতিশ রানা, শুভমান গিল, মর্গান, সাকিবরা। দলপর হয়ে সর্বোচ্চ ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করেছেন আন্দ্রে রাসেল। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ (২৩)রান করেছে ইয়ান মর্গান। এছাড়াও ওপেনিংয়ে নেমে নিতিশ রানা ১৮(১১) এবং শুভমান গিল ২১(৯) রানের ইনিংস খেলেছেন। ৩ নম্বরে নেমে ২৫(২০) করেছেন রাহুল ত্রিপাথি। ৬ নম্বরে নেমে ২৫ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন সাকিব আল হাসান।

বল হাতে ব্যাঙ্গালুরুর হয়ে ৩ ওভারে ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন কাইল জেমিনসন। ৪ ওভারে মাত্র ১৭ রানে ২ উইকেট নিয়েছেন হার্শেল প্যাটেল।৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন যুযবিন্দ্র চাহাল।

সংক্ষিপ্ত স্কোর ঃ ব্যাঙ্গালুরু ২০৪/৪(২০)
পাড়িকল ২৫, ম্যাক্সওয়েল ৭৮, ডি ভিলিয়ার্স ৭৪*, জেমিনসন ১১* বল হাতে ভারন ৩৯/২, কামিন্স ৩৪/১, প্রসিদ কৃষ্ণা ৩১/১

কলকাতা নাইট রাইডার্স ঃ ১৬৬/৮(২০)
রানা ১৮, গিল ২১, ত্রিপাথি ২৫, মড়গান ২৯, রাসেল ৩১, সাকিব ২৬ বল হাতে জেমিনসন ৪১/৩, হার্শেল ১৭/২, চাহাল ৩৪/২।

ফলাফল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৩৮ রানে জয়ী/ ম্যাচ সেরা ডি ভিলিয়ার্স।

নিউজক্রিকেট / রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »