নিউজ ডেস্ক »
ক্রিকেট এমন একটি খেলা যে খেলায় সবসময়ই আম্পায়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
আম্পায়ারদের একটি ভূল সিদ্ধান্তই পুরো ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। যেটা বাংলাদেশের ক্রিকেটার-দর্শক সবাই খুব ভালো করেই জানে। কারণ, আম্পায়ারের ভূলের কারণেই অনেক জেতা ম্যাচ হেরেছে বাংলাদেশ।
এবার বাংলাদেশের বিপক্ষে আসন্ন ২ ম্যাচ টেষ্ট সিরিজের জন্য আম্পায়ার এবং ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করলো লঙ্কান ক্রিকেট বোর্ড। ১ম এবং ২য় ম্যাচেই আম্পায়ারের ভূমিকায় থাকবেন ওয়ান অব দ্যা মোষ্ট এক্সপেরিয়েন্সড ইন ওয়ার্ল্ড ক্রিকেট কুমার ধর্মসেনা। এবং তার সাথে দুই ম্যাচেই থাকবেন রুচিরা পালিয়াগুরুগেকে।
ফিল্ড আম্পায়ারদের মতো টিভি আম্পায়ারের জায়গাতেও হবে না কোন পরিবর্তন। দু’ম্যাচেই এই দায়িত্ব পালন করবেন রবীন্দ্র উইমালাসিরি।
তবে দুই ম্যাচে দায়িত্ব অদল-বদল করবেন চতুর্থ আম্পায়ার ও রিজার্ভ আম্পায়ার। প্রথম ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব লিন্দন হানিবালের কাধে থাকলেও পরের ম্যাচে তিনি রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন। আর প্রথম ম্যাচে রিজার্ভ আম্পায়ার হিসেবে প্রাগিথ রাম্বুকভেলা থাকবেন শেষ ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে। এছাড়া সিরিজের দুই ম্যাচেই ম্যাচ রেফারি এবং রিজার্ভ ম্যাচ রেফারি হিসেবে থাকবেন যথাক্রমে রঞ্জন মাদুগলে এবং গ্রায়েম লাবরয়।
উল্লেখ্য যে, সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২১ এপ্রিল এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৯ এপ্রিল। দুই ম্যাচই টেষ্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্গত।
