নিউজ ডেস্ক »
অনেক অপেক্ষার পরে মাঠে গড়াতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ শ্রীলংকা টেস্ট সিরিজ। ২ ম্যাচের টেস্ট সিরিজের ১ম ম্যাচ শুরু হতে বাকি মাত্র দুই দিন। আজ ঘোষণা হলো এই সিরিজের ধারাভাষ্য প্যানেলের নাম। ধারাভাষ্য কক্ষে একমাত্র বাংলাদেশী হিসেবে থাকবেন শামীম আশরাফ চৌধুরী।
বাংলাদেশ ছাড়াও আছেন আরও দুই দেশের ধারাভাষ্যকার। স্বাগতিক শ্রীলঙ্কা থেকে আছেন রাসেল আরনোল্ড, রোহান আবেসিংহে ও ফারভেজ মাহারুফ। এছাড়া থাকবেন পাকিস্তানের আমির সোহাইল।
এবারের শ্রীলংকা সফরে ধারাভাষ্য কক্ষে দেখা যাবে না বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খানকে। একমাত্র বাংলাদেশী হিসেবে থাকবেন শামীম আশরাফ চৌধুরী।
টাইগারদের শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে আগামী ২১ এপ্রিল থেকে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
একনজরে দেখে নিন বাংলাদেশ শ্রীলংকা টেস্ট সিরিজের ধারাভাষ্যকারদের তালিকা::
রাসেল আরনোল্ড
রোহান আবেসিংহে
ফারভেজ মাহারুফ
আমির সোহাইল
শামীম আশরাফ চৌধুরী।
