বিশ্বকাপ দলে মিডল অর্ডারে মালিককে চান আফ্রিদি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বছরই ভারতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান দলে চলছে জোর প্রস্তুতি। আর এই বিশ্বকাপে পাকিস্তানের মিডল অর্ডারে মালিককে চান আফ্রিদি।

পাকিস্তানের বর্তমান দলের মিডল অর্ডারের সমস্যা দূর করতেই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে দলে নেওয়ার দাবি জানিয়েছেন আফ্রিদি। সাবেক এই অঅলরাউন্ডার মনে করছেন, আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে এই মিডল অর্ডারের ত্রুটি দূর করা উচিৎ। আর সেজন্য দলে আনা উচিৎ তারকা ক্রিকেটার মালিককে।

এক টুইট বার্তায় আফ্রিদি বলেন,’‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতায় পাকিস্তানকে অভিবাদন। সিরিজ জয় সত্ত্বেও আমাদের ভাবতে হবে মিডল অর্ডারের পারফরম্যান্স নিয়ে, যে জায়গা নিয়ে আমরা অনেক দিন ধরে সংগ্রাম করছি।’’

আফ্রিদি আরও বলেন,’‘আমার মনে হয় শোয়েব মালিককে আবারও বিবেচনা করা উচিৎ। বিশেষ করে যখন এ বছরই একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »