নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষনা করেছে শ্রীলংকা ক্রিকেট বোড়ড (এসএলসি)। দিমুথ করুনারত্নেকে অধিনায়ক করে ১৮ সদস্যের দল ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার প্রভিন জয়াবিক্রমা।
সন্তান সম্ভাবা স্ত্রী পাশে থাকবেন বলে আগেই ছুটি নিয়েছেন পেসার দুশমন্থ চামিরা। ইনজুরির কারনে দলে বিবেচনা করা হয়নি লাসিথ এম্বুলদেনিয়াকে। তার জায়গায় শ্রীলংকার টেস্ট দলে প্রথম বারের মতো জায়গা হয়েছে জয়াবিক্রমার। ২০১৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২২ বছর বয়সী এই স্পিনারের। সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট মেজর ক্লাব লিমিটেড ওভার ক্রিকেট টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে নিয়েছেন ১৫ উইকেট।
দলে ফিরেছেন ব্যাক্তিগত কারনেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ না খেলা অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং করোনা আক্রান্ত হয়ে একই সফরে না থাকা লাহিরু কুমারা।
পাল্লেকেল্লে স্টেডিয়ামে আগামী ২১ এপ্রিল প্রথম টেস্টে দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নসশিপ এর অংশ এই সিরিজের যাত্রা শুরু করবে দু,দলদ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ২৯ তারিখ।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকভেলা, রোশান সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রামেশ মেন্ডিস, বিশ্ব ফর্নান্দো, সুরাঙ্গা লাকমাল, দিলশান মাধুশাঙ্কা, প্রভিন জয়াবিক্রমা, লাহিরু কুমারা এবং আসিথা ফার্নান্দো।
নিউজক্রিকেট /রাসেল।
