নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
খেলা নিয়ে উন্মাদনার শেষ নেই বিশ্বব্যাপী। ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে সবার মনে জায়গা করে আছে খেলা। কখনও কখনও বিনোদনের চেয়েও বেশি কিছু এই ক্রিকেট।
প্রতি বছরই উইজডেন বাছাই করে সেরা তিনটি ক্রিকেটীয় ছবি। এবার সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহ। চলতি বছরে তাই উইজডেনের বর্ষসেরা ফটোগ্রাফার হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহ!
ফটোগ্রাফি করতে ২০২০ সালের শুরুতে তিনি ঘুরে বেড়িয়েছেন গোটা ভারত। এ সময় রাজস্থানে একটি ছবি তুলেছিলেন, যেখানে মরুভূমিতে কয়েকজন কিশোর ক্রিকেট খেলছে আর তাদের পেছনে হেঁটে যাচ্ছে তিনটি উট। ওয়াহর তোলা সেই মুগ্ধকর ছবি জিতেছে বর্ষসেরা ছবির খেতাব।
সেরা ছবির মালিক এই ওয়াহই যে ক্রিকেটার ওয়াহ। ওয়াহর অবশ্য বিশ্বাস হচ্ছিল না। তিনি জানান,’‘কখনও ভাবিনি আমার ছবি এমন সম্মানজনক পুরস্কার এনে দিবে। মরুভূমিতে বাচ্চাদের ক্রিকেট খেলার ছবি এই পুরস্কার এনে দিয়েছে বলে আমি গর্বিত। একটি শতক হাঁকানোর মত না হলেও এই অর্জন আমাকে গর্বিত করেছে।’’
