শ্রীলঙ্কার তীব্র গরম, চিন্তায় টাইগাররা

নিউজ ডেস্ক »

বাংলাদেশে এখন গ্রীষ্মকাল। মাথার ওপর অবস্থান করে সূর্যের প্রখর রোদ। এমন গরমে অভ্যস্ত দেশের ক্রিকেটাররা। তবু উপমহাদেশের আরেক দেশ শ্রীলঙ্কার গরম নিয়ে দুশ্চিন্তায় পড়েছে টাইগাররা।

 

বর্তমান সময়ে শ্রীলঙ্কার গরম একটু বেশিই অস্বস্তিকর। মাঠের পাশে সমুদ্র যে কারণে আর্দ্রতা থাকে বেশি। তাতে টেস্টের মত লঙ্গার ভার্শন খেলতে গেলে তাই সত্যিকার অর্থেই হাঁপিয়ে ওঠা লাগতে পারে।

 

টাইগারদের দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পেসাররা ছিলেন নিষ্প্রভ। বোলারদের জন্য দিনটা কঠিন ছিল, তা স্বীকার করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও।

 

তিনি বলেন,’‘বোলারদের জন্য খুব কঠিন একটা সেশন গিয়েছে। কারণ এখানকার উইকেটের কন্ডিশন। বাউন্স যথেষ্ট ভালো। যেহেতু ফ্ল্যাট ট্র্যাকের মত। হয়ত টেস্টেও এরকম উইকেট আসতে পারে। এই গরমের মধ্যে ক্রমাগত ঠিক জায়গায় বল ফেলা আর মনোযোগ ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ। আগামী আরও এক দিন সময় আছে ম্যাচ প্র্যাকটিসের। আশা করি বোলাররা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে।’’

 

আবহাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে মেনে নিতে আপত্তি নেই তার।

শান্ত বলেন,’‘অবশ্যই ওটা তো চ্যালেঞ্জিং। এ নিয়ে খুব বেশি কিছু বলার সুযোগ নেই। কারণ এই আবহাওয়াতেই আমাদের খেলতে হবে। আমার কাছে মনে হয় আজ শুরুতে বোলাররা ভালো বল করেছে। বিশ-পঁচিশ ওভার পর ব্যাটিংটা অনেক সহজ ছিল। আমার মনে হয় ব্যাটসম্যানরা যারা আমরা ব্যাট করছি খুব ভালো শেইপে ব্যাট করছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছি। এখনো কঠিন কিন্তু। আমরা দুই তিন সেশন প্র্যাক্টিস করছি। আজকে একটা ম্যাচ খেললাম কালকেও খেলব। সবমিলিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। খুব বেশি আসলে চিন্তা করার অপশন নাই। এই আবহাওয়াতেই খেলতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »