টেস্টে ভালো করতে ধৈর্য ধরতে হবে- শান্ত

নিউজ ডেস্ক »

শেষ কয়েক ম্যাচে ব্যাট হাতে ধুঁকছেন নাজমুল হোসেন শান্ত। টিম ম্যানেজমেন্ট তার উপর তিন নম্বর পজিশনে আস্থা রাখলেও তিনি প্রতিদান দিতে পারেননি। তবে শ্রীলঙ্কার মাটিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম দিনের ব্যাটিং শেষে শান্ত জানিয়েছেন, টেস্টে সফল হতে হলে ধৈর্য ধরতে হবে।

 

সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের নাজুক অবস্থা। শ্রীলঙ্কার মাটিতে পরিসংখ্যানটা ও বাংলাদেশের পক্ষে নয়। যদিও শ্রীলঙ্কার মাটিতে ঘুরে দাঁড়াতে বেশ প্রত্যয়ী বাংলাদেশ। টেস্টে যারা যত বেশি ধৈর্য এবং সময় নিয়ে বোলিং ব্যাটিং করবে তারাই সফল হবে বলে মনে করেন তিনি। শান্ত লম্বা পরিকল্পনা না করে সেশন বাই সেশন আগাতে চান।

 

এ প্রসঙ্গে শান্ত বলেন,’‘অবশ্যই টেস্ট খেলাটাই ওই রকম। আমার কাছে মনে হয় যে যত ধৈর্য্য নিয়ে সময় নিয়ে ব্যাটিং বা বোলিং করবে। সফল হওয়ার সম্ভাবনা ওই টিমেরই বেশি থাকবে। আমার মনে হয় যে অত লম্বা চিন্তা না করে আমরা যদি সেশন বাই সেশন চিন্তা করি। তাহলে আরেকটু সহজ হবে। তো ওটাই পরিকল্পনা যে আমরা কিভাবে সেশন বাই সেশন ভালো করতে পারি।’’

 

আজকের ম্যাচে চা বিরতিতে যাওয়ার আগে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছেন বলে খুশি তিনি। শান্ত মনে করেন, এটা ধরে রাখতে পারলে টেস্ট ম্যাচে দলের জন্য ভালো হবে।

 

শান্ত বলেন,”অবশ্যই টেস্ট খেলাটাই ওই রকম। আমার কাছে মনে হয় যে যত ধৈর্য্য নিয়ে সময় নিয়ে ব্যাটিং বা বোলিং করবে। সফল হওয়ার সম্ভাবনা ওই টিমেরই বেশি থাকবে। আমার মনে হয় যে অত লম্বা চিন্তা না করে আমরা যদি সেশন বাই সেশন চিন্তা করি। তাহলে আরেকটু সহজ হবে। তো ওটাই প্ল্যান যে আমরা কীভাবে সেশন বাই সেশন ভালো করতে পারি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »