নিউজ ডেস্ক »
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের ম্যাচগুলো কয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিশ্বকাপের শুরুতে ৬টি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও অবশেষে তারা সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। শুক্রবার বিসিসিআইয়ের সভা শেষে জানানো হয়েছে প্রাথমিকভাবে ৯টি ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে। ফাইনালের জন্য নির্ধারণ করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এ ছাড়া মুম্বাই, নয়া দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা ও লক্ষ্মৌতে সব বিশ্বকাপের ম্যাচগুলো।
এ প্রসঙ্গে বিসিসিআই এর এক কর্মকর্তা বলেছেন,”নয়টি ভেন্যুকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মিটিংয়ে করোনা মহামারি পরিস্থিতি মাথায় রেখে সকলকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আসলে এখনই তো আর বলা যাচ্ছে না যে অক্টোবর-নভেম্বর করোনা পরিস্থিতি ঠিক কোন অবস্থায় থাকবে। তবে তাই বলে প্রস্তুতি থেমে থাকতে পারে না। প্রস্তুতি চলবে।’’
