মাকে নিয়ে রশিদের আবেগী বার্তা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি শব্দ! মায়ের ছায়াতলে একজন সন্তান নিজেকে গড়ে তুলে। মায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে ব্যাক্তি জীবনে নিজেকে বিকাশিত করেন। এক বছর ধরে মায়ের স্নেহ -ভালোবাসা থেকে বঞ্চিত রশিদ খান।

বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের বিষ্ময় আফগানিস্তানের তরুন বোলার রশিদ খান। বল হাতে ঘূর্নন জাদুতে ব্যাটসম্যানদের নাচিয়ে তোলেন তিনি। তার স্পিনে নাকানিচুবানি খান বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা। একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে তার। যার কারনে বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় মুখ তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অন্যতম সেরা বোলার রশিদ। রশিদ অতীতে অনেকবার গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন, এমন সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের।

 

গত বছর ১৮ জুন পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রশিদ খান এর জন্মদাত্রী মা। প্রায় ১ বছর হয়ে গেল মায়ের মুখটি দেখা হয় না তার। চলছে রমজান মাস, পবিত্র এই মাসে মায়ের সাথে কাটানো মূহুর্ত গুলো মনে পরে তার। এবারই প্রথম মায়ের অনুপস্থিতিতে রমজান মাস পালন করছেন রশিদ। ভালোবাসার মানুষটির স্মরণে আজ তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিলেন এই তারকা বোলার।

টুইটারে রশিদ লেখেন, ‘এটা মাকে ছাড়া আমার প্রথম রমজান। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। তবে তাকে ছাড়া কীভাবে বাঁচতে হবে সেটা শেখাননি। মন এখনও তার সাথে কথা বলে, হৃদয় তার দিকে তাকায়। জানি তিনি শান্তিতে আছেন। তিনি আমার কাছে এই দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি মূল্যবান ছিলেন। আপনাকে ভালোবাসি এবং অনেক মিস করি মা।’

রশিদ খান বর্তমানে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন। সানরাইজর্স হায়দ্রাবাদ এর হয়ে বল হাতে ছন্দে রয়েছেন তিনি। রশিদ খান কে রেখেই বোলিং আক্রমণ সাজাচ্ছে সানরাইজার্স।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »