নিউজ ডেস্ক »
গতকাল চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০তম ম্যাচে মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি। তার এমন মাইলফলকের ম্যাচে জয় দিয়ে রাঙিয়েছে চেন্নাই। দলের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল মিডিয়াম পেসার দীপক চাহারের।
তাঁর দারুণ সুইঙ্গারের সামনে গতকাল দাঁড়াতেই পারেনি কিংস ইলেভেন পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। এই ম্যাচে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন চাহার। এমন বোলিংয়ের পর ভারতের সাবেক ক্রিকেটাররা প্রশংসায় ভাসিয়েছেন এই পেসারকে।
ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী এক টুইটে লিখেছেন,”নিয়ন্ত্রণ রেখে দু’দিকে ভাল সুইং এখনও সেরা প্রতিপক্ষকেও ঘায়েল করতে পারে। আবারও সেটা প্রমাণ হল। অসাধারণ!”
এছাড়া চাহারের বোলিংয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার। তিনি লিখেছেন,”যেমন সুইং, তেমনই নাক্ল বল, বাউন্সার। দুর্দান্ত বোলিং!”
