শ্বাসরুদ্ধকর নাটকীয় জয় পাকিস্তানের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিরিজের ৪র্থ ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারী পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার করা ১৪৪ রানের জবাবে ৩ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

প্রথম ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানেই মার্করাম ফেরত যান। এরপর ২য় উইকেটে ডাসেন ও মালানের ৫৭ রানের জুটি বড় সংগ্রহের ইংগিত দিলেও হাসান আলী ও ফাহিম আশরাফের ম্যাজিকেল স্পেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। মালান, মার্করান ও ডাসেন ছাড়া কেউই দুই অঙ্কের কোটা ছুতে পারেনি। মালানের ২৮ বলে ৩৩ আর ডাসেনের ৩২ বলে ৫৬ রানে ভর করে ৩ বল বাকি থাকতে ১৪৪ রানেই গুড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকানদের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার পক্ষে একমাত্র ফিফটি করেন ডাসেন। পাকিস্তানের পক্ষে হাসান আলী ৪০ রানে ও ফাহিম আশরাফ ১৭ রানে নেন তিনটি করে উইকেট।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ওভারেই ২ বলে শূন্য রানে ফেরত যান মোহাম্মদ রিজওয়ান। ২য় উইকেটে ফখর ঝড়ে ৫৫ বলে বাবর ও ফখরের ৯১ রানের জুটিতে সহজ জয় পাওয়ার ইঙ্গিত দিলেও এরপরই নামে ব্যাটিং ধস। ৩৮ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। শেষ ৮ বলে দরকার ১৬ রান! মাগালার নো বলে ১ বল থেকেই আসে ৯টি রান! আর এতেই ম্যাচে আবারো ফেরত আসে পাকিস্তান।

শেষ ২ বলে যখন প্রয়োজন ২ রান! মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে নাওয়াজ। নাওয়াজের ২১ বলে অপরাজিত ২৫ রানে পাকিস্তান জয় পায় তিন উইকেটের। ৩-১ এ সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »