শ্রীলংকায় শততম টেস্ট অনুপ্রেরণা জোগাবে বাংলাদেশকে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ব্যর্থতার বৃত্তে ঘোরপাক খাচ্ছে বাংলাদেশ টেস্ট ক্রিকেট। বছর ঘুরে বছর আসছে, প্রকৃতিও নিয়ম করে তার রঙ পালটাচ্ছে। কিন্তু সাদা পোশাকে একই গতিতে চলছে বাংলাদেশ। শ্রীলংকার পি সারা ওভাল ঘুরে সাউথ আফ্রিকান সেনউইস পার্ক, নিউজিল্যান্ডের বেসিন রিজার্ভ, কলকাতার ইডেন গার্ডেনস কিংবা পাকিস্তানের বিখ্যাত রাওয়াল পিন্ডি স্টিডিয়াম, সাদা পোশাকে বাংলাদেশ রয়েছে একটা জয়ের খোঁজে। টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে বাংলাদেশের সর্বোশেষ জয়টি ছিল ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে পি সারা ওভালে। তারপর আরও ৯ টি ম্যাচ খেলেও জয় বঞ্চিত বাংলাদেশ।

২০১৭ সালের সেই জয়টি ছিল শ্রীলংকার মাটিতে প্রথম টেস্ট জয়। ম্যাচটি ছিল টাইগারদের শততম টেস্ট, তাই প্রাপ্তির আনন্দও ছিল বেশি। চার বছর পর ফের শ্রীলংকা সফরে রয়েছে বাংলাদেশ। তাই শততম টেস্টের সেই জয় বাংলাদেশকে প্রেরণা যোগাচ্ছে।

 

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে শ্রীলঙ্কা-বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। অনুশীলনের ফাঁকে সাংবাদ মাধ্যমে কথা বলেঋেন দলের তরুন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি জানান শততম টেস্টের মত মনোভাব পুষে রাখলে এবারও জয় অসম্ভব নয়।

মিরাজ বলেন, ‘যখন শততম টেস্ট ম্যাচ জিতেছিলাম খুব ভালো লেগেছিল। শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্ট জিতেছিলাম। ঐ মুহূর্তে অবশ্যই ভালো লেগেছিল। দলের সবার কমিটমেন্ট ছিল- আমরা ভালো ক্রিকেট খেলব এবং যে করেই হোক ম্যাচটা জিততে হবে। টিম মিটিংয়ে সবার ভেতর কমিটমেন্ট ছিল এবং বলছিল- আমাদের কিছু একটা করতে হবে, সর্বোচ্চটা দিতে হবে।’

 

‘যখন খেলা শুরু হয়েছিল তখন প্রত্যেকটা খেলোয়াড়ের কাছেই ওরকম এটিটিউড ছিল। বডি ল্যাঙ্গুয়েজও এরকম ছিল যে আমাদের জিততে হবে ম্যাচটা। ভালো সময় খারাপ সময় পাঁচ দিনই ছিল। শেষ দিন যখন ভালো ক্রিকেট খেলতে পেরেছিলাম এবং দল জিতেছিল তখন খুব আনন্দ লেগেছিল সবার ভেতরে। খুব আনন্দ পেয়েছিলাম ঐ ম্যাচটা জিতে।’

এশিয়ার দল শ্রীলংকা। তাই ওখানের কন্ডিশন অনেকটাই মিল রয়েছে বাংলাদেশের সাথে। ওখানের উইকেট গুলো বাংলাদেশের কাছাকাছি। বেশি বাউন্স নয় এবং স্যঁতস্যাঁতেও নয়। উপমহাদেশের দেশ হওয়ায় বাংলাদেশ কিছুটা সুবিধা পায় এখানে। সেই সাথে প্রেরণা যোগাচ্ছে অতীত রেকর্ড।

মিরাজ বলেন, ‘এর আগে আমরা শ্রীলঙ্কায় যতবারই খেলেছি ভালো ক্রিকেট খেলেছি। নিদাহাস ট্রফি অল্পের জন্য জিততে পারিনি। শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডেতে ১-১ ছিল, টেস্টেও ওরা একটা জিতেছে আমরা একটা জিতেছি। আমরা ওদের চেয়ে পিছিয়ে নই, গত ৩-৪ বছর যেভাবে খেলেছি ওদের মাটিতে। যদি আগের মত কমিটমেন্ট থাকে আর লড়াই দিতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারব

নিউজক্রিকেট / রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »