স্পিনবান্ধব উইকেটের সুবিধা নিতে চান মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কার মাটিতে খেলতে গেলে স্পিনারদের মধ্যে একটু বাড়তি রোমাঞ্চ কাজ করে। কারণে লঙ্কান মাটিতে উইকেট বানানো হয় সবসময় স্পিনবান্ধব। চলতি সিরিজে স্পিন আক্রমণ সামলানোর দায়িত্বে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের কাঁধে।

মিরাজ উপর দায়িত্ব থাকায় বেশ আশাবাদী তিনি। চ্যালেঞ্জ জয় করে লঙ্কাদের বিপক্ষে ভালো করতে পারবেন বাংলাদেশের স্পিনাররা।

তিনি বলেন,’‘চ্যালেঞ্জ তো প্রত্যেক ক্ষেত্রেই থাকবে। স্পিনারদের জন্য শ্রীলঙ্কায় লাইন আর লেন্থ বেশ গুরুত্বপূর্ণ। এখানে উইকেট খুব ভালো থাকে। আমি মনে করি ১-২ দিন ওরকম না-ও কাজ করতে পারে। কিন্তু ৩-৪ দিনে উইকেটে স্পিনারদের সহায়তা থাকে। ঐ সুযোগ আমরা নিতে পারি। সর্বশেষ যে টেস্টগুলো খেলেছি স্পিনারদের ওরকম সুবিধা ছিল না। আমি আর তাইজুল ভাই চেষ্টা করেছি রান যেন কম দিয়ে ভালো জায়গায় বল করতে পারি। তখন অনেক সময় সুযোগ সৃষ্টি হয়েছে। বিগত দিনের টেস্টগুলোতে যেমন করেছি সেটাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ।’’

স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি নেই, তাই স্পিন কোচের ভার এখন দেশি কোচ সোহেল ইসলামের। মিরাজ-তাইজুলদের দেখাশুনার দায়িত্ব এখন দেশসেরা এই স্পিন কোচের। তাকে শ্রীলঙ্কায় পেয়ে উচ্ছ্বসিত মিরাজ।

তিনি জানান,”আমরা অনেক দিন ধরে সোহেল স্যারের সাথে কাজ করছি। বিশেষ করে আমি তো ছোটবেলা থেকেই কাজ করছি, তাইজুল ভাইও অনেক দিন ধরে কাজ করছে। আমাদের সুবিধা হল স্যার আমাদের ভালোমত চেনে। কোন জায়গায় উন্নতি করতে হবে তা ভালো করে বলতে পারে। এখানে ২ দিন অনুশীলন করেছি। আমাকে নিয়ে কাজ করেছে, তাইজুল ভাইকে নিয়েও কাজ করেছে। দেশে থাকলে স্যারের সাথে কাজ করা হয়। দেশের বাইরে হয়ত বেশি পাই না। এই একটা সুযোগ পেয়েছি। তার সাথে পরামর্শ করব কীভাবে কী করলে ভালো হয়।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »