আরো ১০০ বার হলেও মরিসকে স্ট্রাইক দিতাম না: স্যামসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে নাটকীয়ভাবে ৪ রানে হেরেছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে ১৯তম ওভারের পঞ্চম বলে এক রান নেয়ার সুযোগ থাকলেও নেননি সাঞ্জু স্যামসন। যা নিয়ে তাঁকে সমালোচনা শুনতে হচ্ছে। তবে সেই ম্যাচটি যদি আরও ১০০ বারও খেলেন তবুও সিঙ্গেল নিতেন না বলে জানিয়েছেন স্যামসন।

সেই ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে না পারলেও দলকে একাই টেনে নিয়ে গিয়েছিলেন অধিনায়ক স্যামসন। হারতে থাকা ম্যাচে রাজস্থানকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন স্যামসন। কিন্তু তীরে গিয়েও শেষ রক্ষা হয়নি তাদের।

শেষ দুই বলে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। তখন স্ট্রাইক প্রান্ত ১১৯ রানে অপরাজিত স্যামসন আর অপর প্রান্তে ক্রিস মরিস। মরিস অর্ধেক চলে যাওয়ার পরও তাঁকে ফিরিয়ে দিয়েছেন স্যামসন। সেই বলে এক রান না নেয়ায় শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আর্শদীপের আউট সাইড অফ স্টাম্পের বলটি তুলে মারেন স্যামসন। কিন্তু বাউন্ডারি পার করতে পারেন দলটির এই অধিনায়ক। শেষ পর্যন্ত দীপক হুডার হাতে ক্যাচ আউট হয়ে ১১৯ রানে সাজঘরে ফেরেন স্যামসন।

গতকাল শেষ ২ ওভার ২৭ রান প্রয়োজন হলেও ২ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। আর তাতেই প্রশ্ন উঠছে গেল ম্যাচের শেষ বলে মরিসকে স্ট্রাইক না দেয়া নিয়ে। দিল্লির বিপক্ষে ম্যাচ শেষে স্যামসনকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, আরও ১০০ বার খেললেও মরিসকে স্ট্রাইক দিতেন না দলটির অধিনায়ক।

পাঞ্জাবের বিপক্ষে শেষ বলে এক রান নিয়ে মরিসকে স্ট্রাইক না দেয়া প্রসঙ্গে স্যামসন বলেন,’‘আমি সবসময় পেছনে বসে আমার খেলার পর্যালোচনা করি। যদি সেই ম্যাচটি আমি ১০০ বার খেলি তবুও আমি সিঙ্গেল নিতাম না।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »