আইয়ার-অক্ষরের বদলি খেলোয়াড় নিলো দিল্লি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি আসরে ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা হচ্ছে না শ্রেয়াস আইয়ারের। ফলে এবারের আসরের জন্য তাঁর বদলি হিসেবে অনিরুদ্ধ জোশিকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রায় পাঁচ মাসের জন্য ছিটকে যাওয়ায় আইপিএলও খেলছেন না আইয়ার।

এদিকে করোনায় আক্রান্ত অক্ষর প্যাটেলের বদলি হিসেবে শামস মুলানিকে দলে নিয়েছে দিল্লি। টুর্নামেন্ট শুরুর আগে করোনায় আক্রান্ত হলে এখনও আইপিএলে মাঠে নামা হয়নি অক্ষরের। ফলে তাঁর বদলি নিয়েছে দলটি। অক্ষর কোভিড নেগেটিভ হয়ে মাঠে ফেরার আগ পর্যন্ত দিল্লির সঙ্গে থাকবেন মুলানি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »