নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
–
বাংলাদেশে জন্মালেও পাশের দেশ শ্রীলঙ্কার সাথে জাতীয় দলের ওপেনার সাইফ হাসানের অন্যরকম এক আত্নার সম্পর্ক আছে। কারণ তরুণ এই ওপেনারের নানাবাড়ি, অর্থাৎ তার মায়ের বাড়ি শ্রীলঙ্কায়। তবে বর্তমানে সাইফের মা এবং তার পুরো পরিবারই থাকেন বাংলাদেশে। এই মুহুর্তে খেলার টানে সাইফ শ্রীলঙ্কায় অবস্থান করছে।
লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে। টাইগারদের হয়ে দুটি টেস্ট খেলা সাইফ আছেন লঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন। জানিয়েছেন মূল স্কোয়াডে সুযোগ পেলে নিজেকে প্রমাণের জন্য লড়বেন।
সাইফ বলেন,’‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় খুব ভালো প্রস্তুতি হয়েছিল, আমরা যারা বাইরে ছিলাম। আয়ারল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষেও ভালো সিরিজ হয়েছে। এনসিএলও ভালো প্রস্তুতি ছিল। সব মিলিয়ে প্রস্তুতি ভালো ছিল। আশা করি ঐ পারফরম্যান্সগুলো এখানে কাজে লাগবে।’’
সাইফ আরো বলেন,’‘অবশ্যই, রান করলে অনেক আত্মবিশ্বাস থাকে। ব্যাটিং প্রস্তুতি, ফিটনেস- সবকিছু খুব ভালো ছিল। যদিও ম্যাচ খেলিনি। কিন্তু দলের সাথে যতদিন ছিলাম, ভালো প্র্যাকটিস সেশন ছিল। প্রস্তুতি ও আত্মবিশ্বাস ভালো আছে। যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব।’’
শ্রীলঙ্কার দ্বীপদেশটির কড়া আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য সাইফের দৃষ্টি ১৭ ও ১৮ এপ্রিলের প্রস্তুতি ম্যাচটিতে। তিনি বলেন,’‘সামনের প্রস্তুতি ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার এটাই সুযোগ। উইকেট কেমন হতে পারে তা এই ম্যাচ খেলেই আমাদের বুঝতে হবে। ম্যাচের মত প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যারাই সুযোগ পাবে, সেট হতে পারবে তাদের বড় ইনিংস খেলতে হবে। একটা স্কোর যদি পাই, দলের জন্য ভালো হবে।”
