ছেলে সন্তানের নাম প্রকাশ করলেন সাকিব

নিউজ ডেস্ক »

গেল রমজানে ছিলেন দুই মেয়ের বাবা। এই রমজানে দুই মেয়ের সঙ্গে ছেলে সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। নিজের প্রথম এবং একমাত্র ছেলে সন্তানের নাম কী এ নিয়ে ছিল জল্পনা-কল্পনা। অবশেষে তৃতীয় সন্তানের নাম জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

 

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব জানান, তার ছেলের নাম রাখা হয়েছে ইজাহ আল হাসান। ইজাহ নামের ইসলামিক অর্থ ‘স্পষ্টকরণ’, ‘বর্ণনামূলক’।

 

সাকিব সেই পোস্টে জানান,’‘আমাদের ছেলে ইজাহকে জন্মের এক মাসের শুভেচ্ছা। আমাদের ছোট্ট পরিবারকে তুমি পরিপূর্ণ করেছ। তুমি দুই সুন্দর বোনের প্রিয় ভাই যারা তোমাকে পেয়ে আনন্দে আটখানা। আর আমরাও এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না বাবা! আমার পরিপূর্ণ পৃথিবী।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »