নিউজ ডেস্ক »
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৮তম সংস্করণ প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। শেষ হওয়া দশকের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ৫০ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দশক সেরা খেলোয়াড়দের তালিকায় ভারতীয়দের জয়জয়কার।
১৯৭১ সালের ৫ জানুয়ারি থেকে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের শুরু হয়। ইতিমধ্যেই ওয়ানডে ক্রিকেটের ৫০ বছর পূর্ন হয়েছে। ওয়ানডে ক্রিকেটের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে উইজডেন এর পক্ষে থেকে ৫ দশকের সেরা খেলোয়াড়দের বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। দশক সেরা পাঁচ সেরাদের মধ্যে তিনজনই ভারতের ক্রিকেটার।
একাবিংশ শতাব্দীর অন্যতম সেরা খেলোয়াড় বিরাট কোহলি। এই দশকে তিন ফর্মেট মিলে প্রায় ২১,০০০ হাজার আন্তর্জাতিক রান করেছেন বিরাট কোহলি। এর মাঝে ওয়ানডে ক্রিকেটেই ১০ হাজারের বেশি রান করেছেন কোহলি। এই সময়ে কোহলির মতো সেঞ্চুরিও করতে পারে নি আর কোনো ব্যাটসম্যান। তাই উইজডেন এর দশক সেরা তালিকায় বিরাটের শীর্ষে থাকা যোগ্য ব্যাক্তি কোহলি।
ওয়ানডে ক্রিকেটের পথচলা থেকে ব্যাটে -বলে পুরো দশকে যপসব খেলোয়ারা আলো কেড়েছেন তারাই রয়েছেন উইজডেন এর দশক সেরা খেলোয়ারের তালিকায়। ১৯৭০-এর দশকে সেরা হয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তী স্যার ভিভ রিচার্ডস, ১৯৮০-এর দশকে সেরা খেলোয়ার নির্বাচিত হন ভাতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব, ১৯৯০-এর দশকে লিটল মাস্টার শচীন টেন্ডুলকার, ২০০০-এর দশকে লঙ্কান স্পিন কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন ও ২০১০-এর দশকে বিরাট কোহলি।
এছাড়া টানা দ্বিতীয়বারের মতো ‘লিডিং ক্রিকেটার’ হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ২০০৪ সাল থেকে প্রতি বছর এ খেতাব দিচ্ছে উইজডেন ম্যাগাজিন
নিউজক্রিকেট /রাসেল।
