নিউজ ডেস্ক »
কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি, তবে বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
এর আগে ঠান্ডাজনিত সমস্যার কবলে পড়লে ৯ এপ্রিল করোনা পরীক্ষার নমুনা জমা দেন তিনি। এরপর ফলাফল পজিটিভ আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির এই চেয়ারম্যানের।
পজিটিভ আসার পরে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু হুট করে বেড়েছে তার কাশি। চিকিৎসকরা তাকে বেশ কিশু পরীক্ষানিরীক্ষার পরামর্শ দিয়ে হাসপাতালে ভর্তি হতে বলেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে তাকে রাজধানীর একটি হাসপাতালের ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আকরামের ফুসফুসের ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে ঠিক আছে অক্সিজেনের মাত্রা। রাজধানীর স্পেশালাইজড একটি হাসপাতালে চিকিৎসক মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন তিনি।
