নিউজ ডেস্ক »
কিং কোহলির পরপর তিনবারের আধিপত্য বিস্তার থামিয়েছিলেন বেন স্টোকস। ২০২০ সালে তাকে পেছনে ফেলে হয়েছিলেন উইজডেনের বর্ষসেরা লিডিং ক্রিকেটার। ২০২১ সালেও সেই সম্মানের ধারা ধরে রাখলেন ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার।
আজ বৃহস্পতিবার প্রকাশিত উইজডেন অ্যালমানাকের এ বছরও লিডিং ক্রিকেটার নির্বাচিত হন স্টকস। গেল বর্ষপঞ্জিকায় স্টোকস ৫৮.২৭ গড়ে করেছেন ৬৪১ টেস্ট রান। আর বল হাতে ১৮.৭৩ গড়ে নিয়েছেন মোট ১৯ উইকেট।
এর আগে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতানোর পেছনে বড় অবদান ছিল স্টোকসের। এছাড়া অ্যাশেজে হেডিংলি টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংলিশরা। এই দুটির সুবাদেই গত বছর নির্বাচিত হয়েছিলেন তিনি।
উইজডেনের সম্পাদক লরেন্স বুথ বলেছেন,”প্রথম ইংল্যান্ড খেলোয়াড় হিসেবে একাধিকবার উইজডেনের লিডিং ক্রিকেটার হলেন বেন স্টোকস। ২০২০ সালের খেতাবটি ধরে রেখেছেন তিনি। ডিসেম্বরে ৬৫ বছর বয়সী বাবা জেডের মৃত্যুর মতো ব্যক্তিগত ট্র্যাজেডি মোকাবিলা করে তিনি এসব করেছেন।”
