ম্যাক্সওয়েলকে বেঙ্গালুরুতে খেলতে প্রস্তাব দিয়েছিলেন কোহলি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতি আসরে সকলের আকর্ষণ থাকে গ্লেন ম্যাক্সওয়েলের উপরে। তবে ভক্ত-সমর্থকদের আস্থার প্রতিদান কেবলই ২০১৪ এবং ২০১৭ মৌসুম দিয়েছেন। এছাড়া বাকি আর কোনো আসরেই সামর্থ্যের প্রতিদান দিতে পারেননি অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। এরপরও নিলামের টেবিলে অন্য আসরের মত এবারো তাকে নিয়ে ছিল কাড়াকাড়ি, বিক্রিও হন চড়া দামে।

চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন ম্যাক্সওয়েল। নিলাম থেকে তাকে চড়া দামে কিনলেও গেল বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফর চলাকালীন তাঁকে দলে নেয়ার কথা বলেছিলেন বিরাট কোহলি। বেঙ্গালুরুর এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন ম্যাক্সওয়েল নিজেই।

প্রথম ম্যাচে অর্ধ-শতক না পেলেও দ্বিতীয় ম্যাচে এসে দলকে ভালো পুঁজিতে দাঁড় করান। এর আগে ডিসেম্বরে কোহলির সঙ্গে আইপিএল খেলা নিয়ে আড্ডার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বেঙ্গালুরুর হয়ে খেলার সুযোগ পাওয়ায় বেশ খুশি তিনি।

এ প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন,’‘সে বলেছিল যে তোমার হয়তো এটা (বেঙ্গালুুরুতে নেয়ার বিষয়টি) অবাক লাগবে। সেই সময় থেকেই বেঙ্গালুরুতে যোগ দেয়ার বিষয়টি ভাবনায় ছিল। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া ছিল। আমি এখন বেঙ্গালুুরুর হয়ে খেলছি।’’

ম্যাক্সওয়েলকে বেঙ্গালুরু দলে নেয়ার পর তখনই ডানহাতি এই ব্যাটসম্যানকে দলটির ক্যাপ পড়িয়ে দিয়েছিলেন অ্যাডাম জাম্পা। সেই গল্প বলতে গিয়ে ম্যাক্সওয়েল বলেন,”মজার এক গল্প রয়েছে ক্যাপ নিয়ে। নিলামের সময় তখন নিউজিল্যান্ডে রাত। কোয়ারেন্টাইনে ছিলাম আমরা। জাম্পার সঙ্গে বেঙ্গালুরুর ক্যাপ ছিল। ও আমাকে সেটা পরিয়ে ছবি তোলে। কোহলিকে পাঠিয়েও দেয় ছবিটা। জানিয়ে দেয় আমাকে প্রথম ক্যাপ ও দিয়েছে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »