পান্তকে ভিন্ন এক মন্ত্রে খেলাতে চান পান্টিং-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাম্প্রতিক সময় বা গেল কয়েক মাস ধরে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন ঋষভ পান্ত। সর্বশেষ ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেরও দারুণ ছন্দে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেই দুই সিরিজে বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংসও খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচেও দিল্লি ক্যাপিটালসকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন পান্ত। এরপরই দলটির প্রধান কোচ রিকি পন্টিং দাবি করেছেন যে, পান্ত বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনদের মতো ক্রিকেটার। যিনি শেষ পর্যন্ত ক্রিজে থাকলে দলকে ম্যাচ জিতিয়ে আসার সক্ষমতা রাখে।

অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক মনে করেন, পান্তকে যতদ্রুত সম্ভব ওপরের দিকে খেলানো উচিত। এ প্রসঙ্গে পন্টিং বলেন,”ওকে (পান্ত) এবারের আইপিএলে কোথায় খেলানো হবে তার উপরে অনেক কিছু নির্ভর করছে। যত দ্রুত সম্ভব ওকে নামানো উচিত। পান্ত বিরাট কোহলি বা কেন উইলিয়ামসনের মতো। যদি শেষ পর্যন্ত ও (পান্ত) উইকেটে থেকে যায় তাহলে আরও অনেক বেশি ম্যাচ জিততে পারব আমরা।’’

ব্যাটসম্যান হিসেবে প্রশংসা কুড়ালেও উইকেট কিপিং নিয়ে সমালোচনা শুনতে হয় তাকে। তবে সেটা থেকে কাটিয়ে ওঠতে পান্ত ব্যাপকভাবে পরিশ্রম করছে বলে জানিয়েছেন পন্টিং।

পন্টিং বলেন,’‘ওর উইকেটকিপিং নিয়ে বরাবরই প্রশ্ন উঠে। কিন্তু সেটা নিয়ে ও যথেষ্ট পরিশ্রম করে। তবে ওর ব্যাটিং দক্ষতা দারুণ। ইংল্যান্ডের বিপক্ষে স্পিন উইকেটে ওর কিপিং দেখেছি। যা ভেবেছিলাম তার থেকেও ভাল কিপিং করেছে। যদি ওর কিপিং আরও উন্নত হয়, তাহলে আগামী ১০-১২ বছরে ভারতকে উইকেটকিপার-ব্যাটসম্যান নিয়ে ভাবতে হবে না। ওর মতো ক্রিকেটারকে দলে পাওয়া সৌভাগ্যের ব্যাপার।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »