বিসিবির পর্যবেক্ষণে মোসাদ্দেক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের বাইরে রয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টি টোয়েন্টি দলের স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পেয়েছেন এক ম্যাচে। নিউজিল্যান্ডে বাধাঁনো চোটের কারনে শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে জায়গা হয়নি তার। শ্রীলংকা সফরে না গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন মোসাদ্দেক।

একজন তরুন এবং প্রতিভাবান খেলোয়াড় মোসাদ্দেক হোসেন সৈকত। ইনজুরি, অফ ফর্ম কিংবা টিম কম্বিনেশন কোনো একটা কারনে সেই মোসাদ্দেক দিনের পর দিন থেকে যাচ্ছেন বাংলাদেশ স্কোয়াডের বাইরে। তার যে সামর্থ্য রয়েছে তাতে তিন ফর্মেটেই বিবেচনায় থাকতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে সংক্ষিপ্ত ক্যারিয়ারে পরিসংখ্যান মোসাদ্দেকের পক্ষেই কথা বলবে। একজন টপ অর্ডার ব্যাটসম্যান হয়েও মোসাদ্দেক জাতীয় দলের হয়ে খেলেছেন মিডেল অর্ডার কিংবা লোয়ার অর্ডারে। তার পরেও ব্যাট হাতে দূর্দান্ত কিছু ইনিংস রয়েছে তার। শ্রীলংকার মাটিতে টেস্ট অভিষেকে খেলেছিলেন ৭৫ রানের অসাধারণ এক ইনিংস। ওয়ানডে ক্রিকেটেও উল্লেখযোগ্য কিছু ইনিংস রয়েছে তার। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মোসাদ্দেক এর ২৪ বলে ৫২* রানের ইনিংসটি বাংলাদেশ ক্রিকেট ভক্তরা মনে রাখবে দীর্ঘদিন।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে সুযোগ পান মোসাদ্দেক। সেখানে গিয়ে মূল ম্যাচের আগে কুইন্স টাউনে অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন মোসাদ্দেক। চোটের অবস্থা কিছুটা উন্নতি হলে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু তাতে আরও বিপত্তি বাঁধিয়ে বসেছেন। ওইদিনের পরে চোটটির আরও অবনতি হয়েছে। শ্রীলঙ্কা সফরের আগেও এই চোট থেকে সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। এখনো হাঁটতে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।

দেশে ফেরার পর থেকেই নিয়মিত বিসিবির চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এই অলরাউন্ডার। এখনো তার বাম পায়ে প্রচণ্ড ব্যথা এবং হাঁটুর আশেপাশের অংশও অনেক ফুলে আছে। বিসিবি মেডিকেল ইউনিট জানিয়েছে, মোসাদ্দেকের চোটের অবস্থা আরও দুই সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। এই সময়ে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করানো হবে তার। তারপরেই বোঝা যাবে এই চোটের গতিপ্রকৃতি। তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সেটা বুঝতেও কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।

চোট থেকে মুক্ত না হলে মোসাদ্দেক হয়তো শ্রীলংকার বিপক্ষে ঘরোর মাঠে ওয়ানডে সিরিজও মিস করবেন। সেজন্য এক প্রকার নিশ্চিত বলা যায় দীর্ঘদিনের জন্য জাতীয় দল থেকে দূরে থসকতে হচ্ছে তাকে।

 

মোসাদ্দেক হোসেন বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৪১ গড়ে করেছেন ১৬৪ রান, ওয়ানডেতে ২৭.৪৫ গড়ে ৫৪৯ রান ও টি-টোয়েন্টিতে ১৯.৬ গড়ে করেছেন ১৯৬ রান। বল হাতে অফ স্পিনে ওয়ানডেতে ১৪টি ও টি-টোয়েন্টিতে ৫টি উইকেটও পেয়েছেন। ওয়ানডে ক্রিকেটে অভিষেক বলেই উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলপন তিনি।

নিউজক্রিকেট / রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »