টানা দুই হার হায়দ্রাবাদের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ব্যাঙ্গালুরু কাছে ৬ রানে হেরে টানা দুই হারে টেবিলের তলানিতে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ৷ ব্যাঙ্গালোরের দেওয়া ১৫০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চরম ব্যাটিং ধসে ৯ উইকেটে ১৪৩ রানে থামে হায়দ্রাবাদের ইনিংস।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ধীরগতিতেই শুরু করে ব্যাঙ্গালুরু। ওপেনিংয়ে বিরাট ২৯ বলে ৩৩ করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। কোহলি ফিরলে একপ্রান্তে দলের হার ধরেন গ্লেন ম্যাক্সওয়েল। একপ্রান্তে চার ছক্কার ঝড় তুললেও আরেক প্রান্তে ছিলো উইকেট পড়ার তান্ডব। ৯১ থেকে ১০৯ মোট ১৮ রানের বিনিময়ে ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ব্যাঙ্গালুরু। শেষ দিকে ম্যাক্সির ৪১ বলে ৫৯ রানের ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৪৯ রান করে ব্যাঙ্গালোরে।

হায়দ্রাবাদের পক্ষে ৩০ রানে তিন উইকেট নেন জেসন হোল্ডার ও ১৮ রানে দুই উইকেট নেন রাশিদ খান।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যক্তিগত ১ ও দলীয় ১৩ রানেই ফেরেন ঋদ্ধিমান সাহা। এরপর ২য় উইকেটে ওয়ার্নার ও মানিষ পান্ডের ৮৩ রানের দূর্দান্ত জুটিতে সহজ জয়ই দেখছিলো হায়দ্রাবাদ! এরপরই শাহবাজ আহমেদের ম্যাজিকেল ওভার ১১৫-১১৬ মাত্র ১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে হায়দ্রাবাদ।

শেষ পর্যন্ত তাদের নিয়মিত বিরতিতে হুড়মুড়িয়ে উইকেট পড়াই কাল হয়ে দাড়ালো। রাশিদ খানে ৯ বলে ১৮ রানে ম্যাচ জয়ের আশা বাচলেও সেও রান আউটে কাটা পড়লে সেই আশা শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত ৬ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ডেভিড ওয়ার্নারের দল। শাহবাজ আহমেদ ৭ রানে তিন উইকেট লাভ করেন, হার্শাল প্যাটেল ও মোহাম্মদ সিরাজ ২৫ রানে নেন দু’টি করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »